বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

তরমুজ চাষে ১৫ হাজার টাকা খরচে লাখ টাকা আয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অসময়ে তরমুজ চাষ করে সফল হয়েছেন নড়াইল জেলার কালিয়া উপজেলার চাষিরা। উৎপাদন খরচ কম লাগায় ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন তারা। ফলে অনেক চাষি তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে কালিয়া উপজেলায় ৭ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। ফলন হয়েছে হেক্টর প্রতি ১৫ টন।

তরমুজ চাষি অধ্যাপক শেখ কামাল হোসেন বলেন, উপজেলা কৃষি বিভাগ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে তরমুজ চাষ শুরু করেছি। গত বছর গাছবাড়িয়া বিলের ৭ একর মৎস্য ঘেরের পাড়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ২০০টি গাছ রোপণ করে মাত্র ১৫ হাজার খরচ করে ১ লাখ টাকা বিক্রি করি।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে ৭ একর মৎস্য ঘেরের পাড়ে ১ বিঘার মতো জমিতে তরমুজ আবাদ করেছি। এরপর ৩৫ দিনের মাথায় ফুল ও ফল আসে এবং ৭০ দিনের মাথায় প্রথমবার ফল সংগ্রহ শুরু করি।

তরমুজ আবাদে মোট খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। আর এ পর্যন্ত বিক্রি করেছেন ২ লাখের মতো। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকলে আরও লক্ষাধিক টাকা লাভ হতে পারে বলে আশা করছি।

তরমুজ চাষি কাউন্সিলর প্রদীপ কুমার বর্মণ বলেন, জমি প্রস্তুত, চারা লাগানো, মাচা তৈরি করা ও পরিচর্যাসহ তার খরচ হচ্ছে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা।

৩৫ দিনের মাথায় ফল আসে ৬০ দিনে সংগ্রহ করা হয়। ২টি করে ৪৮ হাজার তরমুজ ফলন হবে। প্রতিটি চারায় দুটি করে তরমুজ হয়। সে হিসেবে বাগানে ৪৮ হাজার তরমুজের ফলন হওয়ার প্রত্যাশা করছি।


কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস বলেন, তরমুজ এখন আর মৌসুমি ফল নয়। সারাবছরই তা চাষ করা যায়। বীজ বপনের ৪০ থেকে ৫০ দিনের মাথায় ফুল আসে, আর ফুল থেকে পরিপুষ্ট তরমুজ হতে সময় লাগে ৭০ থেকে ৮০ দিন। মোট ৮০ থেকে ৯০ দিনের জীবনকাল। বাইরের অংশ কালো ও ভেতরে টকটকে লাল। ব্লাক বেব জাতের এ তরমুজ ওজনে প্রায় ৩ থেকে ৪ কেজি হয়ে থাকে।

এসি/ আই.কে.জে/




তরমুজ চাষিরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250